,

হাঁসুলী মোরগের ‘মোরগ লড়াই’ সরাইলে

bbariaসরাইলে সৌখিন হাঁসুলী মোরগ পালনকারীদের অংশ গ্রহনে আকর্ষনীয় মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের মাঠে সরাইল হাঁসুলী মোরগ পালনকারী সংগঠনের সভাপতি মোঃ উজ্জল মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত লড়াই খেলায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি মোঃ বাবুল রানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন- ঢাকার মোঃ রেজু মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার মোঃ সেলিম মিয়া, উচালিয়া পাড়ার সাঈদ মেম্বার, মোঃ জাকারিয়া ও সরাইল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল। 



সংগঠন সূত্রে জানা যায়, লড়াইয়ে ঢাকা সৌখিন হাঁসুলী মোরগ সংঘের ছয়টি ও সরাইল মিতালী হাঁসুলী মোরগ সংস্থার ছয়টি মোরগ অংশ গ্রহন করে। দিন ব্যাপি অনুষ্ঠিত এ লড়াইয়ে ১২ টি মোরগ নানা রণ কৌশল দেখিয়ে উপস্থিত সহস্রাধিক দর্শককে মাতিয়ে তুলে। মোরগের প্রতি মালিকদের আদর যত্ন অনেকটা নিজের সন্তানের মতই। মুখ ও জিহবা দিয়ে লড়াইরত মোরগ গুলির শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত চুষার দৃশ্য মায়ের মমতাকে ও হার মানায়। লড়াইয়ের মাঠে নিজের মোরগ আঘাত পেলে মালিকের চোখ গড়িয়ে পানি আসে। হাঁসুলী মোরগের জন্য বিখ্যাত এ সরাইলের খ্যাতি ও সুনাম ধরে রাখার জন্য প্রতি বৎসর এমন প্রতিযোগীতার আয়োজন অত্যাবশ্যক বলে জানিয়েছেন উৎসুক দর্শক। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপি,র যুগ্ম আহবায়ক ও সদ্য পাস করা উপজেলা চেয়ারম্যান (শপথ হয়নি) আলহাজ্জ এ্যাডভোকেট আবদুর রহমান। মোরগ পালনকারী উজ্জল মিয়া বলেন, কুকুর ও হাঁসুলী মোরগের জন্য সরাইল বিখ্যাত। দেশ বিদেশে এর খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা ইতিহাসের একটা অংশ। আমরা ইতিহাস থেকে মুছে যেতে চাই না। আমার দুটি মোরগ আছে। তারপরও আরো তিনটি মোরগ ১ লাখ ২০ হাজার টাকায় ক্রয় করেছি। ঐতিহ্যবাহী এ মোরগ ও লড়াইকে ঠিকিয়ে রাখতে হলে উপজেলা প্রশাসনকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি