,

৮১ উপজেলায় সেনাবাহিনী নামছে আজ : মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

army-bd_77273ঢাকা, ১৩ মার্চ: তৃতীয় ধাপের ৮১ উপজেলা নির্বাচনের আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। এছাড়া সকাল থেকে দেশের ৮১টি উপজেলায় মাঠে নামছে সেনাবাহিনী। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।


সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা মাঠে থাকবেন।


নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রতিটি উপজেলায় এক প্লাটুন করে সেনা মোতায়েন করা হচ্ছে। প্রতি প্লাটুনে ৩৪ জন করে সেনা সদস্য থাকবে।


এসব উপজেলায় বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে। কেউ আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। এ দফায় ৮৩টি উপজেলার তফসিল ঘোষণা করা হলেও সহিংসতার কারণে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। আর সিলেটের ফেন্সুগঞ্জের ভোটও ভোট স্থগিত রয়েছে।


 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর