শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধনী

T20-3ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের উদ্বোধনী পর্দা উঠছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির এই আসরকে আরো জমকালো করে রাখতে কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশের মাধ্যমে স্বাগত জানানো হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে।

২০১১ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সফল আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেবার সফলতা দেখাতে পারায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দিয়েছে।

এই প্রথম একসঙ্গে ২৬টি দল অংশ নেবে। ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।

বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে ১৬ মার্চ।

মাসব্যাপী এই টুর্নামেন্টকে ঘিরে রাজধানী ঢাকায় এখন সাজসাজ রব। ১১৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট নগরীর শোভাবর্ধন করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে অধিকাংশ দলই এখন বাংলাদেশে অবস্থান করছে।

এশিয়া কাপের আগে নিরাপত্তা নিয়ে সংশয় জাগায় বিদেশি দলগুলোকে বাড়তি নিরাপত্তা দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। বলতে গেলে ক্রিকেট দলগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান