শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর পৌর যুবদলের কমিটি থেকে গন পদত্যাগ

BNP Logo-2ফরহাদুল ইসলাম পারভেজ ॥
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদর পৌর যুবদলের কমিটি থেকে গণপদত্যাগ করেছেন নেতারা। গতকাল সোমবার দুপুরে সদরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগ করেন। ২৪ সদস্যের কমিটি থেকে ৬ সহ-সভাপতি, ৪ যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫জন পদত্যাগ করেন। গোপনীয়ভাবে গঠনতন্ত্রের পরিপন্থী পকেট কমিটি আখ্যা দিয়ে তা প্রত্যাখান করেন পদত্যাগী নেতারা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। তিনি বক্তব্যে আরো বলেন, অযোগ্যদের দিয়ে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করে গঠনতান্ত্রিকভাবে নতুন কমিটি করতে হবে।
উপল্লেখ্য, গত ৩১ জানুয়ারি হালিম মোল্লাকে সভাপতি, জহিরুল ইসলাম সোহেলকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের বাঞ্ছারামপুর পৌর যুবদলের কমিটি ঘোষনা করে জেলা পৌর যুবদল।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান