,

আখাউড়ায় ট্রলিচাপায় শিশু নিহত

accedentপ্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাওয়ার টিলারের (ট্রলি) চাপায় জুনায়েদ (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া-খলাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জুনায়েদ উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। সে খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম শিশু নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় জুনায়েত ওই রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি বালু ভর্তি ট্রলি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 


এসময় স্থানীয় জনতা ট্রলিটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। 


 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা