শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারিকরণের পর দূর্গতি কসবায় ৫ মাস যাবত বেতন পাচ্ছেন না ৩০১ জন শিক্ষক

primary.2কসবা সংবাদদাতা॥কসবায় ৫ মাস বেতন পাননি ৩০১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন। গত বছরের ৯ জানুয়ারি রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১লা জানুয়ারি থেকে দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দেন। এ ঘোষণার আওতায় পড়েন কসবার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন শিক্ষক। যাদের পরবর্তী সময় নতুন স্কেলে বেতন পাবার কথা। অথচ অদ্যাবধি তারা নতুন স্কেলে বেতন পাওয়া তো দূরের কথা পূর্বে বেসরকারি থাকাবস্থায় যে সামান্য বেতন ভাতা পেতেন সেটাও বন্ধ হয়ে গেছে। শিক্ষক নেতা মো: মমিনুল ইসলাম জানান, গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৫ মাস শিক্ষকগণ বেতন ভাতাদি না পাওয়ার ফলে ভীষন কষ্টে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা নূর জানান, মন্ত্রণালয় থেকে বেতন বরাদ্দ না আসায় শিক্ষকদের বেতন ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে না। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা