,

আজ থেকে ডিগ্রী পরীক্ষা শুরু হচ্ছে

National Uniআজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা। ২ মার্চ থেকে ৫ মে পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।



শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সারাদেশে মোট ১ হাজার ৬২৭টি কলেজের শিক্ষার্থীরা ৬৬৬টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এবার মোট ৪ লাখ ৭৫ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথম বর্ষে এক লাখ ৮৩ হাজার ৫৬৯ জন, দ্বিতীয় বর্ষে এক লাখ ৩৭ হাজার ৫৪৬ জন, তৃতীয় বর্ষে এক লাখ ৫৩ হাজার ৬২২ জন, সার্টিফিকেট কোর্সে এক হাজার ১৬২ জন, বি-মিউজিকে ৭২ জন এবং ক্রীড়াবিজ্ঞানে ৩৪ জন।



সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর