,

প্রথম আলোর আড্ডায় শাকিব ও দেব

5310c4661bd93-Untitled-3বুনোহাঁস ছবির শুটিং করতে ঢাকায় এসেছিলেন ভারতের বাংলা ছবির এ সময়ের জনপ্রিয় নায়ক দেব। গত বৃহস্পতিবার বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান আর ভারতের দেবকে আমন্ত্রণ জানায় প্রথম আলো। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে দুই বাংলার এই দুই শীর্ষ তারকা আসেন রাত পৌনে ১০টায়। এবারই প্রথম তাঁদের দেখা ও কথা হলো। এরপর তাঁরা আড্ডা দিয়েছেন এক ঘণ্টা ২৫ মিনিট।

সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে বুনোহাঁস ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। প্রথম আলোর আয়োজনে শাকিব ও দেবের একান্ত আড্ডায় ছিলেন তিনিও। জানালেন, কলকাতায় তাঁর বুনোহাঁস ছবিটি মুক্তি পাবে এপ্রিল মাসে।

এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়। আরও ছিলেন থ্রি ইডিয়টস, মাদ্রাজ ক্যাফে, দ্য লাস্ট লিয়ার, পরিণীতা, রেইনকোট, চোখের বালি, অন্তরমহল, লাগে রহো মুন্নাভাইসহ অসংখ্য ছবির সাউন্ড ডিজাইনার বিশ্বদীপ চ্যাটার্জি। তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দুবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।

শাকিব খান ও দেবের আড্ডার বিস্তারিত থাকছে আগামী বৃহস্পতিবার প্রথম আলোর ‘আনন্দ’ পাতায়। দুজনের আড্ডার ভিডিও থাকবে প্রথম আলো অনলাইনে।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি