,

মুশফিক খেলছেন, শুরুতে ব্যাটিংয়ে আফগানিস্তান

531192d147bf9-Asia-Cup-2014-Logoমাঠে নামতে পারবেন কি না, সেটা নিশ্চিত ছিল না আজ সকাল পর্যন্তও। তাঁর অবর্তমানে অধিনায়কত্বের গুরুদায়িত্ব কাকে দেওয়া হবে—সেটা নিয়েও চলছিল জল্পনা-কল্পনা। তবে টসের সময় পিচের মাঝখানে ঠিকই দেখা গেল মুশফিকুর রহিমকে। টসটা জিতেও গেছেন বাংলাদেশ অধিনায়ক। সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিং করার।

নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচেও দর্শক হয়েই থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। আর তামিম তো শুরু থেকেই নেই। মুশফিকও যদি আজ খেলতে না পারতেন, তাহলে হয়তো কিছুটা চিন্তাতেই পড়ে যেতে হতো স্বাগতিকদের।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের দলটা প্রায় অপরিবর্তিত রেখেই আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মাশরাফির পরিবর্তে শুধু দলে এসেছেন আরাফাত সানি।

বাংলাদেশ দল: শামসুর রহমান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, আরাফাত সানি, রুবেল হোসেন

আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, করিম সাদিক, আসগর স্টানিকজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবি, সামিউল্লাহ সেনওয়ারি, নাজিবুল্লাহ জাডরান, মিরওয়াইস আশরাফ, হামিদ হাসান, শাপুর জাডরান, হামজা, হোটাক

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি