শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বারে আওয়ামী লীগের ভরাডুবি : কোষাধ্যক্ষ পদে আবার গণনা

 

timthumbডেস্ক রিপোর্ট: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নীল প্যানেল। নীল প্যানেল বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল।
সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যেই আইনজীবীদের এ নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের। কেবল ৬টি সদস্য পদে জয় পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা।
আওয়ামী লীগ সমর্থিত  সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী এডভোকেট সাইদুর রহমান মানিককে হারিয়ে ঢাকা বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) এডভোকেট মহসীন মিয়া, যিনি গতবার এ পদে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন।
আর সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের এডভোকেট মোসলেহ উদ্দিন জসীম হারিয়েছেন সাদা প্যানেলের এডভোকেট মোশাররফ হোসেনকে, যিনি গতবারও পরাজিত হয়েছিলেন।
২০১৩-১৪ সালের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৩টিতে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা এবং সভাপতিসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল বিজয়ী হয়েছিল।
এবার কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের প্রার্থী ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলায় শনিবার আবারো গণনা করে ফল ঘোষণা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার আবদুস সবুর জানান।
বুধবার সকাল ৯টা থেকে ২ দিন ভোটগ্রহণের পর শুক্রবার দুপুরে গণনা শেষে ফল ঘোষণা করেন তিনি। 
সমিতির ২৫টি পদের বিপরীতে এবার রেকর্ড ৭১জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ১৪ হাজার ৩১০ জন ভোটারের মধ্যে আট হাজার ১৭৫ জন ভোট দিয়েছেন। অর্থাৎ, ভোট পড়েছে ৫৭ শতাংশের কিছু বেশি।
সভাপতি পদে বিজয়ী মহসীন পেয়েছেন ৪ হাজার ৩৮৮ ভোট আর মানিক পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জসীম জয় পেয়েছেন মাত্র ১০ ভোটে। তার ৩ হাজার ৬ ২৬ ভোটের বিপরীতে পরাজিত প্রার্থী মোশারফ পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট।
সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহ সভাপতি পদে জহির রায়হান জসিম, জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক পদের আবু ইউসুফ সরকার, সহ সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহমদ উল্যাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আলম লাকী ও দপ্তর সম্পাদক পদে শহীদ গাজী জয়ী হয়েছেন। তারা সবাই বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থী।
কোষাধ্যক্ষ পদেও নীল প্যানেলের মো. শামসুজ্জামান সাদা প্যানেলের মকবুল হোসেনের চেয়ে এগিয়ে আছেন।
১৫টি সদস্য পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থকরা। বাকি ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থকরা জয়ী হয়েছেন। এবিনিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা