,

‘মোদি চা’ বনাম ‘রাহুল দুধ’

530844f3485c7-Untitled-1ভারতে এখন নির্বাচনী মৌসুম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি ভোটারদের প্রলুব্ধ করতে বিনামূল্যে চা বিতরণ করছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে উত্তর প্রদেশ কংগ্রেসের গোরাকপুর ইউনিট রুহুল গান্ধীর নামে দুধ বিতরণ করছে।



গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, জেলার ১৯টি ব্লকে বিভিন্ন বুথে রাহুলের ছবিসহ প্লাস্টিকের গ্লাসে দুধ বিতরণ করা হচ্ছে।



কংগ্রেসের স্থানীয় নেতারা জানিয়েছেন, প্রতিটি বুথ থেকে ৫০ লিটার করে রাহুল দুধ বিতরণ করা হবে। সঙ্গে থাকবে একটি স্লোগানও থাকছে। এতে বলা হয়েছে, দেশের তরুণদের স্বাস্থ্যবান করতে গরল চায়ের পরিবর্তে আমরা মিষ্টি দুধ বিতরণ করছি।



তবে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। কর্মসূচিতে ধারাবাহিকতার অভাব রয়েছে। এসব কারণে তা মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিতে ব্যর্থ হয়েছে।



মোদির চা কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণ তাঁকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। কিন্তু রাহুলের ক্ষেত্রে এমন কোনো সুযোগ নেই।

গত সপ্তাহে আহমেদাবাদে একটি চায়ের দোকানে বসে সারা দেশের মানুষের সঙ্গে কথোপকথনে যুক্ত হয়েছিলেন মোদি। ওই আলোচনা ৩০০টি শহরের এক হাজার চায়ের দোকানে টিভির বড় পর্দায় সরাসরি প্রচার করা হয়েছিল। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর