,

ইউক্রেনের ২০ কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

5304e1bc38008-Untitled-1ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমননীতিতে সমর্থন দেওয়ার অভিযোগে দেশটির ২০ জন জ্যেষ্ঠ কর্মকর্তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক এ তথ্য জানান। তবে ইউক্রেনের এই ২০ কর্মকর্তার নাম প্রকাশ করেননি তিনি। আজ বৃহস্পতিবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকালও কিয়েভে সরকারবিরোধী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শহরটিতে গত মঙ্গলবার থেকে সহিংসতায় এ পর্যন্ত ২৬ জন প্রাণ হারিয়েছে।  সেখানে তিন মাস আগে বিক্ষোভ শুরুর পর এটিই সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

রাশিয়া নাকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভবিষ্যত্ মৈত্রী স্থাপন—মূলত এ বিষয় নিয়ে ইউক্রেনে বিভক্তি দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ এখনো রাশিয়ার প্রতি আস্থা রাখছেন। ইইউর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব ইয়ানুকোভিচ প্রত্যাখ্যান করায় গত নভেম্বরে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেন এখনো অর্থনৈতিকভাবে রাশিয়ার ওপর অনেকটা নির্ভরশীল।

মার্কিন ওই কূটনীতিক কয়েকজন সাংবাদিককে বলেন, ওয়াশিংটনে ভ্রমণের ক্ষেত্রে ইউক্রেনের ওই কর্মকর্তাদের ভিসা দেওয়া হবে না। ইউক্রেনে রাজনৈতিক দমন-পীড়ন নীতির মধ্য দিয়ে এসব কর্মকর্তা এই সংঘর্ষে সহযোগিতা করেছেন বা অন্যদের নির্দেশ দিয়েছেন বা মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর