,

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘অফিসিয়াল ইভেন্ট সং’ করেছেন ফুয়াদ

5304f83a6597b-Untitled-21আগামী ১৬ মার্চ বাংলাদেশের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে—এটা পুরোনো খবর। নতুন খবর হলো, এমন বড় আয়োজনের ‘অফিসিয়াল ইভেন্ট সং’ গেয়েছেন বাংলাদেশের শিল্পীরা। গানটির শিরোনাম ‘চার ছক্কা হইহই’। গানটি লিখেছেন রেফায়াত আহমেদ ও অনম বিশ্বাস। সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও কৌশিক। সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।



‘চার ছক্কা হইহই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা, এলিটা, পান্থ কানাই, জোহান, সানভির হুদা, পূজা ও কৌশিক। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শিগগিরই গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেবে আইসিসি।



বাংলা ও ইংরেজি—দুই ভাষায় লেখা গানটির মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। কথা আছে, মিউজিক ভিডিওটি একযোগে মুক্তি দেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। গানটির সঙ্গে এই তিন শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করারও পরিকল্পনা আছে আইসিসির। কোরিওগ্রাফারদের সহযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেবেন এক প্রতিযোগিতায়।

২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে গানটি নিয়ে তাঁরা তৈরি করবেন মিউজিক ভিডিও। তারপর এই মিউজিক ভিডিওগুলো দেওয়া হবে আইসিসির ইউটিউব চ্যানেলে। সেখানে সবচেয়ে বেশিবার দেখা মিউজিক ভিডিওটি বিবেচিত হবে সেরা হিসেবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর