,

তাহসানের সংগীতায়োজনে সারোয়ারের ‘আমিও যদি…’

5305afc704d25-Sarwarrতাহসানের সংগীতায়োজনে সারোয়ারের একক অ্যালবাম ‘আমিও যদি…’ প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে অগ্নিবীণা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন জি-সিরিজের কর্ণধার নাজমুল হক। অতিথিরা তাঁদের বক্তব্যে সারোয়ারের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

‘আমিও যদি…’ অ্যালবামটিতে মোট গান রয়েছে আটটি। গানগুলোর শিরোনাম প্রহেলিকা, অন্ধকার, অপরাজিত, আমিও যদি, ধ্রুবতারা, চিরন্তন, ছুঁয়ে দাও ও তুষার ভাবনা। গানগুলোর কথা লিখেছেন তাহসান, মইনুল রাজু, ফাহিম ও কণ্ঠশিল্পী নিজে। গানগুলোর মধ্যে সাতটি গানের সুর করেছেন কণ্ঠশিল্পী সারোয়ার। আর সবগুলো গানের সংগীতায়োজন করেছেন তাহসান। কণ্ঠশিল্পী সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) শিক্ষক।

কণ্ঠশিল্পী সারোয়ার বলেন, ‘গানের ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি কিছুটা ভিন্ন মাত্রার সুর করতে, যাতে করে শ্রোতারা গানগুলো শুনে আনন্দ পেতে পারেন। শ্রোতাদের অনুরোধ করব, ভালো গান শোনার পাশাপাশি সেগুলোর পৃষ্ঠপোষকতাও করতে। ভালো গানের শিল্পীদের উত্সাহ দেওয়ার জন্য তাঁদের অ্যালবামগুলো কিনতে এবং সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতেও অনুরোধ থাকবে শ্রোতাদের প্রতি।’

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা