,

ব্রাহ্মণবাড়িয়ায় দুদকের দু’দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগীতা সমাপ্ত

bbariaবুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উদ্যোগে দু’দিন ব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা। তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। প্রতিযোগীতায় বিচারক ছিলেন দুদকের কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিশন (দুপ্রক)’র সভাপতি প্রফেসর মোঃ মুখলেসুর রহমান খান, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুস সোবহান ও গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাইমা জান্নাত। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল আলম সুমন ও দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিতর্ক প্রতিযোগীতা সার্বিক সমন্বয়কারী ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু। গতকাল বুধবার প্রতিযোগীতায় স্কুল পর্যায়ের কুমিল্লা জেলা স্কুল দল চাঁদপুর জেলা স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং কলেজ পর্যায়ে চাঁদপুর কলেজ দল কুমিল্লা কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা