,

জেলা আওয়ামীলীগের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

brahmanbaria-22মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৪ইং যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে জেলা আওয়ামীলীগের এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে উক্ত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মোঃ হেলাল উদ্দিন এর সভাপত্তিত্বে ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জাতীয় পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন, যুগ্ম সম্পাদক তাজ মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, সহ সভাপতি এডঃ শাহনুর ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মিনারা আলম, সাধারণ সম্পাদক তসলিমা সুলতানা খানম নিশাত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক এম এ মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ লোকমান হোসেন, সাবেক ছাত্র নেতা মনির হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২ঃ০১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণ ও পরদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিধান্ত গৃহিত হয়। সভায় জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সঙ্গঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর