,

টানা ৩ মাস বেতন না দিলে জরিমানা

KSA-7সৌদী আরবের সদ্য পাস করা আইনে টানা তিন মাস কোনো কর্মী বেতন না পেলে তিনি তার কফিলের (মালিক) রিলিজ লেটার (ছাড়পত্র) ছাড়াই নতুন কফিলের (মালিক) কাছে চলে যেতে পারবেন। আর এই নতুন আইনে সব কফিল (মালিক) ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের বেতন দিতে বাধ্য থাকবেন।

এই খবরটি প্রকাশ করেছে সৌদি আরবের বহুল প্রচারিত দৈনিক আরব নিউজ।

প্রসঙ্গত, ইতিপূর্বে বিভিন্ন সময় ফ্রি ভিসায় চাকরিরত শ্রমিকদের কাছ থেকে কফিলরা (মালিক) বছরের প্রথমেই একসঙ্গে আঙ্গুলের ছাপ নিয়ে রাখত স্যালারি শিটে, সৌদি সরকারের নতুন আইনের কারণে এখন আর সেই সুযোগ রইল না।

তাছাড়া বর্তমান আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকের বেতন ব্যাংকের মাধ্যমে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সময়মত ব্যাংকের মাধ্যমে বেতন পরিশোধ হয়েছে কিনা তা সরকার পরীক্ষা করে দেখবে। শ্রমিক অথবা কফিল (মালিক) যে কেউ এই আইন ভাঙলে শাস্তি ভোগ করতে হবে।

আরব নিউজের খবরে আরো বলা হয়, বেশ কিছু কোম্পানির কর্মীদের বেতন সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার এই সিদ্ধান্ত নেয়। বেতনসংক্রান্ত সমস্যা শুধু ছোট কোম্পানিরই নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর