,

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

pri regপ্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৩ এর ফলাফল আজ রবিবার প্রকাশ হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করবেন। শনিবার এক তথ্য বিবরণীতে এই সংবাদ জানানো হয়।
বিবরণীতে বলা হয়, সুষম মেধা বিকাশের লক্ষ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার মাধ্যমে উপজেলাভিত্তিক এ বৃত্তি প্রদান করা হয়। এর ফলে সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার মান বৃদ্ধি পায়। পূর্বে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করত। বাকি শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত না বলে এ সুবিধা থেকে বঞ্চিত হতো।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন। মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল কোটায় ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার বৃত্তি প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এ পরীক্ষার ফলাফলে এ ধরনের ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর