,

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় আকমল-শোয়েব

imageপ্রায় ভুলে যেতে বসা উইকেটরক্ষক কামরান আকমল ও অলরাউন্ডার শোয়েব মালিককে রেখে শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য এশিয়া কাপের দলে নেই তারা। মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম ডাক পেয়েছেন এশীয় সেরাদের লড়াইয়ে।

কামরানের আগমনে উইকেটের পেছনে ছোট ভাই উমর আকমলের জায়গা নড়বড়ে হয়ে উঠল। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে বড় আকমলের বাদ পড়ার পর থেকে উইকেটরক্ষকের দায়িত্বে আছেন উমর।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক আজহার খান জানান, অভিজ্ঞতার কারণে জায়গা পেয়েছেন শোয়েব। সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্টে চমৎকার পারফরমেন্স করায় ডাক পেলেন কামরান।  আজহারের মতে, আন্তর্জাতিক অঙ্গনে উইকেটরক্ষকের ভূমিকায় সমালোচিত হলেও ওপেনিং ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ভালো পারফরমেন্সের জন্য কামরানের উপর আস্থা রাখছেন তারা।

সর্বশেষ শোয়েব সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টির দুই ম্যাচের সিরিজ খেলেন। এরপর আঙ্গুলের চোটে পড়ে দেশে ফিরতে হয় তাকে।

এদিকে দল ঘোষণার আগমুহূর্তে কটির (হিপ) চোটে পড়েছেন লম্বাকৃতির পেসার মোহাম্মদ ইরফান। সেরে উঠতে দুই থেকে তিন মাস লাগবে বলে বাদ দেওয়া হয়েছে তাকে। এতে করে ভাগ্য ফিরেছে আরেক পেসার উমর গুলের। সর্বশেষ হোম টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার কথা থাকলেও পিসিবি মেডিক্যাল প্যানেল তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। এবার তাকে রেখে দল ঘোষণা করল নির্বাচকরা।

এশিয়া কাপে নেতৃত্ব দেবেন মিসবাহ উল হক। তবে টি-টোয়েন্টিতে রাখা হয়নি তাকে। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাফিজ।

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুটি বড় ইভেন্টে যোগ দেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল পাকিস্তান। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে তা থেকে সরে এল তারা।

এশিয়া কাপ: মিসবাহ উল হক, মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, সারজীল খান, শহীদ আফ্রিদি, উমর আকমল, শোয়েব মাকসূদ, ফাওয়াদ আলম, সাঈদ আজমল, আব্দুর রেহমান, জুনাইদ খান, উমর গুল, আনোয়ার আলী, বিলাওয়াল ভাট্টি ও মোহাম্মদ তালহা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, কামরান আকমল, সারজীল খান, সাঈদ আজমল, উমর গুল, শোয়েব মাকসূদ, জুনাইদ খান, বিলাওয়াল ভাট্টি, আনোয়ার আলী, জুলফিকার বাবর, সোহেল তানভির ও মোহাম্মদ তালহা। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর