,

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘর-শিশুকণ্ঠের জেএসসি সংবর্ধনা প্রদান

Brahmanbariaব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘর আসর ও শিশুকণ্ঠ পত্রিকার উদ্যোগে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 



শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউাদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। 



ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর আসরের সভাপতি ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া ও সহ-সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী প্রমুখ।



অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। 







শিশুকণ্ঠের সম্পাদক জুয়েলুর রহমান ও খেলাঘর সদস্য খাদিজা জাহান রিদু অনুষ্ঠান সঞ্চালনা করেন। 



প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জিয়াউল হক মৃধা বলেন, ক্ষুদে মেধাবীদের এই মিলন মেলা যেন গোলাপের বাগান। তারাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়বে। 



সংবর্ধনা অনুষ্ঠান শেষে খেলাঘর সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর