,

অবিশ্বাস্য… প্রতি মিনিটেই রোনালদোর গোল!

52fdfbd45381e-Ronaldoকদিন আগে প্রতিপক্ষকে চাপড় মেরে নিষিদ্ধ হওয়ার ঘটনাটুকু বাদ দিলে দুর্দান্ত সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বছর শুরু না হতেই হাতে উঠেছে ব্যালন ডি’অর। আর মাঠে গোলের প্লাবন তো চলছেই। কোপা ডেল রে-র সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর আরেকটি রেকর্ড এসে পড়ল সিআর সেভেনের চরণতলে।

রেকর্ডটি এমনই, তা ফুটবলপ্রেমীদের চোখ কপালে তুলতে বাধ্য। হয়েছে কী, ফুটবলের ৯০ মিনিটের প্রতিটি মিনিটেই গোল করার এক অসামান্য রেকর্ড গড়েছেন রোনালদো। অর্থাত্ প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে নব্বইতম মিনিটের প্রতিটাতেই কোনো না কোনো ম্যাচে গোল করেছেন এই পর্তুগিজ জাদুকর। বাকি ছিল কেবল ১৭তম মিনিটে নামের পাশে একটি গোল লেখানো। সেটাই গত ম্যাচে করে ফেলেছেন রোনালদো।

এ ক্ষেত্রে রোনালদোর ঘোর প্রতিদ্বন্দ্বী মেসির খবর কী? রোনালদোর সমকক্ষ হতে হলে মেসিকে এখনো প্রথম, দ্বিতীয়, দশম, ১৪, ১৫, ৪৬ ও ৬৯তম মিনিটে গোল করতে হবে। ম্যাচের ঘড়ির এই সময়গুলোতে এখনো গোল পাওয়া হয়নি মেসির। 

ম্যাচের ঘড়ি ধরে রোনালদোর করা গোলগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ম্যাচের প্রথম, সপ্তম, ১৫, ১৭, ৩১, ৪৩, ৫৩ ও ৭৮তম মিনিটে রোনালদো গোল করেছেন মাত্র একটি করে। বাকি সময়গুলোয় একাধিক গোল এসেছে তাঁর কাছ থেকে। অদ্ভুত ব্যাপার, রোনালদোর সবচেয়ে বেশি গোল এসেছে ম্যাচের অন্তিম মুহূর্তে অর্থাত্ ৯০তম মিনিটে। এ সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মোট ২২ বার। দ্বিতীয় সর্বোচ্চ গোল এসেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে—৪৫তম মিনিটে। কী বুঝলেন? ওস্তাদের মার শেষ রাতে!

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর