,

অবশেষে ১ যুগ পর বাঞ্ছারামপুরে যুবদলের কমিটি গঠন

bancharampurপ্রায় ১ যুগ পর অনেকটা গোপনে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এমদাদুল হককে সভাপতি ও এস এইচ জেড শুকড়ী সেলিমকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি করা হয়েছে। হালিম মোল্লাকে সভাপতি, জহিরুল আলমকে  সাধারণ সম্পাদক ও আবুল বাশার বাদশাকে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের পৌর কমিটি করা হয়। ৩১ জানুয়ারি জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে  এ তথ্য জানা গেছে। গোপন কমিটি গঠনের প্রতিবাদে ও আবার কমিটি গঠনের দাবিতে উপজেলা বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা গত শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর মাতু মিয়া আদর্শ কিন্ডারগার্টেন প্রাঙ্গনে সভা করেন। এতে উপজেলা বিএনপি সহ-সভাপতি সাইদুর ইসলাম সভাপতিত্ব করেন। সভায় বক্তারা অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল খালেক নিজের পছন্দমতো কমিটি করেছেন; যা গঠনতন্ত্র পরিপন্থী।  তিনি একাা গোপনে উপজেলা ও পৌর যুবদলের কমিটি করেছেন। তাঁরা অবিলম্বে ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার দাবি জানান। আবদুল খালেক বলেনে, যুবদলের কমিটি গঠনের জন্য তিন মাস আগে করা প্রস্তুতি কমিটি যাচাই-বাছাই করে নতুন কমিটি করেছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর