,

গাড়িতে আগুন জ্বেলে শীত নিবারণ

52f5b05f58f3d-Fire_carচীনের এক যুবক শীত নিবারণে পার্ক করা একটি ভক্সওয়াগেন গাড়িতে আগুন দিয়েছেন।

আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জিয়াংসু প্রদেশের নানজিং শহরের গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পর দিন সকালে চেন নামের ওই যুবককে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছে পুলিশ।

পুলিশ বলছে, ২০ বছর বয়সী ওই যুবক দাবি করেছেন, মাতাল থাকায় ঘটনার সময় হুঁশ ছিল না তাঁর। নিজেকে ও বন্ধুকে উষ্ণ রাখতেই পার্ক করা বিলাসবহুল একটি ভক্সওয়াগেন গাড়িতে আগুন দিয়েছেন। কিন্তু আগুন বেড়ে তাপমাত্রা অসহনীয় হয়ে পড়লে তাঁরা ঘটনাস্থল থেকে সরে পড়েন।

ওই যুবক বলেছেন, ‘আমি ভেবেছি, গাড়িতে আগুন জ্বাললে তা আমাকে উষ্ণ রাখবে। আগুন বেড়ে গেলে তাপমাত্রাও বাড়ে। এরপর আমি সরে পড়ি।’

পুলিশ জানিয়েছে, পর্যবেক্ষণ ক্যামেরার সহায়তায় ওই সন্দেহভাজন যুবককে চিহ্নিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর