,

পাতালে জলের গান

52f529872410b-Untitled-11চলছে রেকর্ডিং, দারুণ ব্যস্ত এখন জলের গান ব্যান্ডের সদস্যরা৷ পয়লা বৈশাখে শ্রোতাদের নতুন অ্যালবাম দিতে চান তাঁরা৷ জানা গেল, প্রথমটির মতো এবারও ভক্তরাই বেছে দেবেন জলের গানের দ্বিতীয় অ্যালবামের নাম৷ ‘পাতালপুরের গান অথবা পাতালের জল; এই দুটো নাম থেকে যেকোনো একটি বেছে নেবেন ভক্তরা৷ জলের গানের ফেসবুক পেজে গিয়ে ভোট দিতে হবে৷’ বললেন জলের গানের সদস্য রাহুল আনন্দ৷

রাহুল জানান, পাঁচটি গানের রেকর্ডিং হয়ে গেছে৷ বাকিগুলোর কাজ এগোচ্ছে৷ অ্যালবামে গান থাকবে ১০টি৷ এর মধ্যে একটি ইনস্ট্রুমেন্টাল৷ জলের গানের নতুন গানগুলোর মধ্যে ‘এক কাপ চা’, ‘গীতল চিঠি’, ‘আন্ধার রাইতে’, ‘এই পাগল’, ‘শূন্য’ বিভিন্ন কনসার্ট কিংবা টিভির অনুষ্ঠানে শ্রোতারা শুনছেন৷ এগুলোও থাকবে অ্যালবামে৷

রাহুল বলেন, ‘প্রথম অ্যালবামের মতো এবারও একজন অতিথি শিল্পী আমাদের সঙ্গে গান করবেন৷ খুব শ্রদ্ধা করি, পছন্দ করি, এমন একজন শিল্পীকে সঙ্গে রাখতে চাই৷’ তবে তাঁদের সঙ্গে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি৷ জলের গানের প্রথম অ্যালবামে ‘আয়না’ গানটি গেয়েছিলেন আনুশেহ আনাদিল৷

এদিকে ভালোবাসা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গান শোনাবে জলের গান৷

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি