শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেরে উঠছেন টুইঙ্কেল

52f07ea5df275-twinkle_khannaসম্প্রতি প্রচণ্ড পেটব্যথা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে ও বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কেল খান্না। প্রয়োজনীয় স্বাস্থ্য-পরীক্ষার পর চিকিত্সকেরা জানান, দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কিডনির পাথর অপসারণ করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিকেলে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। দিন কয়েকের মধ্যেই হাসপাতাল ত্যাগের অনুমতি পাচ্ছেন ৩৯ বছর বয়সী এ ‘মেলা’ তারকা।



শুরু থেকে পুরোটা সময় স্ত্রী টুইঙ্কেল খান্নার পাশে থাকলেও, পেশাগত কাজের তাগিদে রোববার সন্ধ্যার আগেই হাসপাতাল ছাড়তে হয় ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমারকে। মুম্বাইয়ের মহালক্ষ্মী রেস কোর্সে আয়োজিত একটি ফ্যাশন শোতে হাজির থাকার জন্য আগেই শিডিউল দিয়ে রেখেছিলেন অক্ষয়। স্ত্রীর আকস্মিক অসুস্থতার জন্য তিনি তা বাতিল করলেও শেষ মুহূর্তে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে গিয়ে কিছুক্ষণ থাকার পর ফের তিনি হাসপাতালে ছুটে যান অসুস্থ স্ত্রীর টানে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মুম্বাই মিরর।



এদিকে টুইঙ্কেল খান্নার এক বন্ধু জানিয়েছেন, হাসপাতালে সব সময় টুইঙ্কেলের পাশে রয়েছেন তাঁর মা ডিম্পল কাপাডিয়া। টুইঙ্কেল এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই তিনি হাসপাতাল ছাড়ার অনুমতি পাবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা