শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি ’আবেগী মৃত্যু’!

shokব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের আলহাজ এ বি সিদ্দিক ছিলেন সৈয়দাবাদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা। একই সঙ্গে তিনি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি।  কিন্তু আওয়ামীলীগ সরকারের আমলেই ওই দু’টি পদ হারাতে হয় তাঁকে। সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহ আলমের কলকাঠিতে বিশেষ করে কলেজ পরিচালনা কমিটির পদ থেকে সরিয়ে ফেলায় এ বি সিদ্দিক খুবই কষ্ট পেয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে শাহ আলমের বদলে অ্যাডভোকেট আনিসুল হক মনোনয়ন পাওয়ায় বদলে যায় রাজনৈতিক দৃশ্যপট। আনিসুল হক মন্ত্রী হয়ে ঘোষণা দেন এ বি সিদ্দিকের হারানো সম্মান ফিরিয়ে দেবেন তিনি। ঘোষণা অনুযায়ি গত বৃহস্পতিবার এ বিষয়ে দেওয়া ডিও লেটার (অনানুষ্ঠানিকপত্র) এ বি সিদ্দিকের হাতে তুলে দেন আনিসুল হক। ডিও লেটার হাতে পেয়ে আনিসুল হকের ন্যামপ্লেটের দিকে তাকিয়ে স্যুলুট দেন তিনি। শুক্রবার সকালে আনিসুল হকের সংবর্ধনায় যোগ দিতে ঢাকার বাড়ি থেকে রওয়ানা হওয়ার পরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কাউতলী স্টেডিয়ামে ও শনিবার সকালে কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আওয়ামীলীগ-বিএনপি নেতাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ দু’টি পৃথক জানাজায় অংশ নেন। এ বি সিদ্দিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীগেরও সহ-সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। 
এদিকে এ বি সিদ্দিকের কসবার জানাজায় অংশ নিতে এলাকায় গেলেও তাতে অংশ নেন নি সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম। একটি পক্ষ ওই সাবেক সংসদ সদস্যকে অপমানিত করতে পারেন বলে শুক্রবার সন্ধ্যা থেকেই এলাকায় খবর রটে যায়। 
অপরদিকে প্রবীণ আওয়ামীলীগ নেতা এ বি সিদ্দিকের মৃত্যুতে আখাউড়ায় শুক্রবার বিকেলে আইনমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান রুপ নেয় শোক সভায়। ওই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক কারো কাছ থেকে ফুলের তোড়া উপহার নেন নি।
আখাউড়া পৌর সভার মেয়র ও মন্ত্রীর ঘনিষ্টজন তাকজিল খলিফা কাজল এ প্রসঙ্গে বলেন, ’এ বি সিদ্দিকের সঙ্গে আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ মৃতুত্যে মন্ত্রী খুবই কষ্ট পেয়েছেন। আমরাও গভীরভাবে শোকাহত। বিশেষ করে তাঁর হারানো সম্মানটি (স্কুলের সভাপতি) ফিরে পাওয়ার পর এ মৃত্যু আরো বেশি কষ্ট দিচ্ছে’।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান