,

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে প্রফেসর অমৃত লাল সাহার যোগদান

DSC09805ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর অমৃত লাল সাহা। গতকাল তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। প্রসেফর অমৃত লাল সাহা এর আগে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। এর পূর্বে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পুনরায় এই কলেজে অধ্যক্ষ হিসেবে প্রফেসর অমৃত লাল সাহার যোগদান উপলক্ষে গতকাল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে শিক্ষক মিলনায়তনে এক সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর এর সভাপত্তিত্বে ও শিক্ষক সমিতির সভাপতি মোঃ তারিকুল ইসলাম এর সঞ্চালনায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন বক্তব্য প্রদান করেন। এসময় নবাগত অধ্যক্ষকে শিক্ষক পরিষদের ফুলেল শুভেচ্ছায় জানানো হয়। নবাগত অধ্যক্ষ অমৃত লাল সাহা তার বক্তব্যে অপির্ত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় শিক্ষক বৃন্দ নাবাগত অধ্যক্ষ কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা