,

নবীনগরে এক বাড়িতে ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে মারাত্বক জখম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা স্বর্ণালংকার সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।এ সময় ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তা বোরহান উদ্দীন(৩৮) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার ভোর রাতে উপজেলার পৌর সদর পশ্চিম পাড়ায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়,পৌর সদর পশ্চিম পাড়ার মৃত সামছুল হকের ছেলে নবীনগর বাজারের ব্যাবসায়ী বোরহান উদ্দীনের বাসার গেইট ভেঙ্গে ৭/৮ জনের একটি সসস্ত্র ডাকাত দল হানা দেয়।এসময় বাড়ির লোকজন প্রতিহত করার চেষ্টা করলে গৃহ কর্তা বোরহান উদ্দীনকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে তিন ভ’ড়ি স্বর্ণ নগদ ৩০ হাজার টাকা সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা।পরে গুরতর আহত অবস্থায় বোরহান উদ্দীনকে নবীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নবীনগর থানার সেকেন্ড অফিসার এস আই মিজানুর রহমান জানায় ঘটনাটি ডাকাতি না পূর্ব কোনো বিরোধের জের ধরে ঘটেছে তা তদন্ত ছাড়া বলা মুসকিল।তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর