বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সংঘর্ষে আহত রাবেয়া মারা গেছে,গ্রেফতার-১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত রাবেয়া বেগম(৬০) পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় দুলাল মিয়া(৩০)নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রসংগত,উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর প্র্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শ্রীরামপুর গ্রামের অভিভাবক কাজল মিয়া তার লোকজন র্পাশ্ববর্তী জাকির মিয়ার বাড়িতে হামলা করে মাধর করে।এই ঘটনায় জাকির হোসেন প্রতিপক্ষ কাজল মিয়াকে প্রধান আসামী করে ১২ জনের বিরোদ্ধে গত বুধবার থানায় মামলা করে।পুলিশ মামলার আসামীদের ধরতে গেলে পুলিশের উপস্থিতিতেই  কাজলের নেতৃত্বে আসামীরা বাদী পক্ষের লোকজনকে রামদা দিয়ে কুপিয়ে নিহত রাবেয়া সহ ১০ জনকে গুরুতর আহত করে। 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় এজাহার ভূক্ত দুই নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে।পরবর্তী হামলা সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।তবে পুলিশের সামনে আসামী পক্ষ বাদী পক্ষকে মারধরের কথা অস্বীকার করেন।

 

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার