,

কসবায় পাটের গোডাউনে আগুন। ৩ কোটি টাকার ক্ষতি

kashbanewsbbbbb4544655565ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ কোটি টাকার পাট আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে। জানা যায়, দুপুর প্রায় দেড়টার দিকে উপজেলার কুটি বাজারে হাফিজ জুট মিলের কেন্দ্রীয় গোডাউনের কর্মচারীরা জোহরের নামাজ পড়তে যায়। ফিরে এসে দেখে গোডাউনের পাটে আগুন লেগেছে। নাশকতা নাকি সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না। আগুনের খবর পেয়ে কসবা, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া সদর ও কুমিলার মুরাদনগরের ফায়ার বিগ্রেডের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এখনো গোডাউনের বিভিন্ন অংশ পাটের ব্যান্ডেল জ্বলছিল। অগ্নিকান্ড প্রথমে সুজিত কুমার রায়’র ব্যক্তিগত গুদামে ও পরে হাফিজ জুট মিলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অবস্থানকারী প্রত্যদর্শীরা জানিয়েছে, বিশাল এ গোডাউনের বিভিন্ন দিকে ধোয়ার কুন্ডলী পাকিয়ে উঠছে। অগ্নিকান্ডে কি পরিমান য়তি হয়েছে তা তাৎনিক ভাবে না বলা গেলেও তিগ্রস্থরা জানিয়েছে আগুনে প্রায় ২০ হাজার মন পাট ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার তি সাধিত হয়। অগিকান্ডের খবর পেয়ে কসবায় অবস্থানকারী আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমানকে অগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি জয়নাল আবেদীন জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর