বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Michil-2রবিবার নবগঠিত মন্ত্রী পরিষদে প্রবীণ আওয়ামীলীগ নেতা সৎ মানুষ হিসেবে পরিচিত সুপ্রিম কোর্টের আইজীবী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের পাচঁবার নিবার্চিত সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ ছায়েদুল  হককে অর্ন্তভূক্ত করায় নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপজেলা সদরের এক আনন্দ মিছিল বের করে। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী,অরুন জ্যোতি ভট্রাচার্য প্রমূখ। পরে সভায় প্রায় ৫ মণ মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করে ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে