,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

ashuganjcপ্রহসনের নির্বাচন বাতিলসহ অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সারাদেশে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ১ম দিনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। সোমবার সকালে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ছাত্রদলের সাধারণ-সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, সোহেল মিয়া, মীর সুমন মোঃ রাব্বি, স্বপন, শামীম, ফরহাদ, সাদ্দাম, নাসিম, সোহান ও মাহফুজ প্রমুখ।

 

এ সময় বক্ত্যরা এই প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যথায় সরকার পতনের তীব্র আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান তারা।

 

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত কমপ্লেক্স মার্কেটের সামনে জামায়াত-শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সোমবার সকালে সীমান্ত কমপ্লেক্স মার্কেটের সামনে থেকে তাজা ২টি ককটেলসহ শিবির কর্মী শরীফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা হামলা চালিয়ে সীমান্ত কমপ্লেক্স মাকের্টের প্রায় ৬টি দোকানে ভাংচুর চালায়।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ২টি ককটেল উদ্ধার এবং ১জনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি