,

কসবায় ব্যবসায়ী মনুর মৃত্যুতে শোক সভা মিলাদ মাহফিল

Copy of 333-000ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী  মনু মিয়ার অকাল মৃত্যুতে বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে পুরাতন বাজার মসজিদ রোডে এক শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো.ফুল মিয়ার মাষ্টারের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,বিশিষ্ট ব্যবসায়ী বাবু গোপাল চন্দ্র রায় ও বাজারা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন। এতে বক্তব্য রাখেন  কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক এজাজ আহাম্মেদ ইকবাল,সাংবাদিক সোহরাব হোসেন,বাজার কমিটির সাবেক সংগঠনিক সম্পাদক গৌর চন্দ্র রায় ,ব্যবসায়ী কমিটির অর্থ সম্পাদক হাজী দুলু মিয়া প্রমুখ।
নিহত মনু মিয়া কসবা পৌর এলাকার তেতৈয়া গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে; গত সোমবার বিকেলে কসবা কুটি চৌমহনী সড়কে শাহপুর নামক স্থানে মটর সাইকেল দুঘটনায় মনু মিয়া গুরুতর আহত হয়। অবশেষে রাতেই তাকে ঢাকার কমফোর্ট হাসপাতালে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় সময় ঢাকার কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উক্ত শোক সভায় নিহত মনু মিয়ার আত্বার শান্তী কামনা করে দোয়া পরিচালনা করেন কসবা পুরাতন বাজার জামে মসজিদেও পেশ ইমাম আলহাজ্ব ওমর ফারুক।

 

 

এ জাতীয় আরও খবর

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা