,

আশুগঞ্জ টোলপ্লাজায় ঢাকাগামী বাসে ব্যাপক তল্লাশী

Bus chequeবিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসুচীকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে বসানো হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট।

শুক্রবার সকাল থেকে ঢাকাগামী প্রত্যেকটি যানবাহনকে দাঁড় করিয়ে ব্যাপক তল্লাশী চালানো হয়।

শুধু যানবাহনের ভেতরেই নয় যাত্রীবাহি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের যাত্রীদেরও গাড়ি থেকে নামিয়ে তাদের শরীর পর্যন্ত তল্লাশী করছে পুলিশ। এতে করে টোলপ্লাজার যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

এদিকে, গত তিনদিনে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ১৮ দলীয় জোটের নেতাকর্মিদের বাড়িতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এ তিনদিনে ১৮ দলীয় জোটের অর্ধশতাধিক নেতাকর্মিকে আটক করেছে জেলা পুলিশ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক জেলা বিএনপির শীর্ষ এক নেতা জানান, গণতন্ত্র অভিযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৫ সহস্রাধিক নেতাকর্মী যোগ দিতে প্রস্তুত। ইতোমধ্যে অধিকাংশ নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছে। তবে ঢাকা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় পুলিশ বাধা দিচ্ছে।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, যানবাহন তল্লাশী পুলিশের রুটিন ওয়ার্ক। এছাড়া দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে অস্ত্র কিংবা মাদক পাচার হচ্ছে কিনা সে জন্য যানবাহন তল্লাশী চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি