,

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাপার প্রার্থীকে আলীগের প্রার্থীর সমর্থন প্রদান

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সাংসদ জিয়াউর হক মৃধাকে সমর্থন করেছেন আওয়ামীরীগের প্রার্থী উম্মে ফাতেমা images222নাজমা বেগম ওরফে শিউলি আজাদ। গতকাল শুক্রবার বিকালে সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় শিউলি আজাদ এ সমর্থন দান করেন।
কালকিচ্ছ নোয়াগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে লস্কর হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় শিউলি আজাদ বলেন আমি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ছিলাম। দলের নির্দেশে এবং জোটের স্বার্থে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। এই আসনে জোটের প্রার্থী জিয়াউল হক মৃধা। আমি তার পক্ষে নির্বাচনী মাঠে নেমেছি। আমি দলের সবাইকে লাঙ্গলে ভোট দেওয়ার অনুরোধ করছি।
প্রসঙ্গত, ২০১২ সালের ২১ অক্টোবর দলীয় কোন্দলে উপজেলা আলীগের জ্যেষ্ঠ সহসভাপতি একেএম ইকবাল আজাদ খুন হওয়ার পর উপজেলা আলীগ তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। ইকবাল আজাদের সহধর্মিনী শিউলি আজাদ গতকাল শুক্রবারের জনসভায় জিয়াউল হক মৃধাকে সমর্থন দিলেও অপর দুটি অংশ রয়েছে নীরবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য