,

যুব নেতা গোলাম মোস্তফা রাফির নেতৃত্বে নৌকা সমর্থনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নৌর্কা মার্কার সমর্থনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যুব নেতা গোলাম মোস্তফা রাফির নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের কাজীপাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মঠের গোড়া imagesচত্বরে এসে শেষ হয়। পরে এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। আওয়ামীলীগের উবায়দুল হক কাজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব নেতা গোলাম মোস্তফা রাফি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিটু খান, মনি সাহা, মামুন, নাসির, খোকন, রনি, সুমন, সবজল, প্রভাষ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, নৌকা দেশের স্বাধীনতা, সার্বভৌমিত্ব ও গণতন্ত্রের প্রতীক। এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে বিগত ৩ বৎসরে ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তাঘাট, ব্রীজ, খালবার্ট, শিক্ষা, বিদ্যুৎসহ অন্যান্য ক্ষেত্রে যে পরিমাণ উন্নয়ন করেছেন তা বিগত কয়েক যুগেও ব্রাহ্মণবাড়িয়ায় অন্য কেউ করতে পারেনি। তিনি আবারো সংসদ সদস্য নির্বাচিত হলে এ এলাকার প্রভূত উন্নয়ন সাধিত হবে। তাই ৫ জানুয়ার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার নেতৃবৃন্দ সকলের প্রতি আহবান জানান। এসময় দেশের চলমান হরতাল অবরোধসহ সহিংস কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র ঘৃনা প্রতিবাদ জানানো হয়

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা