,

ডায়াবেটিস নিয়ে ভুল ধারণা

helth tipsবেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়: ধারণাটি পুরোপুরি ঠিক নয়। টাইপ-২ ডায়াবেটিস হওয়ার জন্য কিছু ‘রিস্ক ফ্যাক্টর’ আছে। এগুলোর মধ্যে আছে বয়স ৪৫ বছরের বেশি হওয়া, শরীর বেশি মোটা,পরিবারে বাবা, মা, ভাই কিংবা বোনের কারও ডায়াবেটিস থাকা, শারীরিক পরিশ্রম, হাঁটাহাঁটি বা ব্যায়াম কম করা, রক্তে এইচডিএলের মাত্রা ৩৫-এর কম আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা ২৫০-এর বেশি থাকা, রক্তচাপ ১৪০/৯০ মিমি পারদের বেশি থাকা, গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়া, বেশি ওজনের বাচ্চা প্রসবের ইতিহাস থাকা, খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা প্রতি ডেসিলিটারে ১১০-১২৫ মিলিগ্রাম (৬.১ মিলিমোল থেকে ৬.৯ মিলিমোল/লিটার) এবং ৭৫ গ্রাম গ্লুকোজ খাওয়ার দুই ঘণ্টা পর রক্তের গ্লুকোজের মাত্রা প্রতি ডেসিলিটারে ১৪০-১৯৯ মিলিগ্রাম (৭.৮ মিলিমোল থেকে ১১ মিলিমোল/লিটার) হওয়া অর্থাৎ ‘প্রি-ডায়াবেটিক’ হওয়া। তবে একসঙ্গে বেশি মিষ্টি খেলে হঠাৎ করেই রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যায়। এটা একটা সমস্যা। তা ছাড়া মিষ্টি খেয়ে খেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করে ঠিকমতো হাঁটাহাঁটি বা ব্যায়াম না করলে সে ক্যালোরি শরীরে জমা হবে; শরীর মোটা হবে।

ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যায় না: মিষ্টি শর্করাজাতীয় খাবার; শরীরে ক্যালোরির চাহিদা হিসাব করে; বেশি নয়, সামান্য কিছু তো খাওয়া যাবে। ডায়াবেটিস হলে শুধু মিষ্টি কেন, সব খাবারই হতে হবে স্বাস্থ্যসম্মত এবং পরিমিত।

পরিবারে কারও ডায়াবেটিস না থাকলে ডায়াবেটিস হবে না: এটাও ঠিক নয়। পরিবারে কারও ডায়াবেটিস না থাকলেও অন্য কোনো রিস্ক ফ্যাক্টর উপস্থিত থাকলে ডায়াবেটিস হতে পারে।

ওষুধ খেলে বা ইনজেকশন নিলে বেশি বেশি খাওয়া যাবে: মোটেও ঠিক নয়। ওষুধ নিলেও খাবার হতে হবে পরিমিত এবং সুষম। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য খাবারে থাকতে হবে নিয়ন্ত্রণ, জীবনে থাকতে হবে শৃঙ্খলা আর প্রয়োজনে গ্রহণ করতে হবে ওষুধ।

সূত্র: হেলথ টিপস

এ জাতীয় আরও খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর