,

টি-২০ বিশ্বকাপের বিকল্প আয়োজক ভারত!

stadiumরাজনৈতিক অস্থিরতায় ভেন্যু হারাচ্ছে বাংলাদেশ

 বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আত্মবিশ্বাসী। তবুও শঙ্কা থেকে যাচ্ছে বৈশ্বিক টুর্নামেন্ট বলে।এমন পরিস্থিতে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতা অন্যত্র সরিয়ে নেওয়া হবে কি না সিদ্ধান্ত নিতে শিগগিরই ঢাকায় আয়োজক কমিটির সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আলোচনায় বসবে। শোনা যাচ্ছে এই আয়োজনের আয়োজক হতে ইতোমধ্যে স্ট্যান্ডবাই ভেন্যু নির্ধারণ করা হয়েছে ভারতের কলকাতা ও রাঁচিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কলকাতার ইডেন গার্ডেন ও রাঁচির ঝাড়খণ্ড প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়াম এই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ মাসের শুরুতে অবরোধ চলাকালে চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক হোটেলের কাছে ককটেল ফাটে। নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত একমাত্র ম্যাচ খেলেই দেশে ফিরে যায় তারা। এরপরই আইসিসি দেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে গুরুত্ব দিয়ে যাচ্ছে। 

এছাড়া পাকিস্তান বিরোধী প্রচারণা চলায় পাকিস্তানি ক্রিকেট দলও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে না আসার চিন্তাভাবনা করছে। এসব কারণে এমন গুজব আরও জোরেশোরে উঠল। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি