,

সমাপনীর ফল ডিসেম্বরেই: নাহিদ

JSC+Examবিরোধীদলের টানা অবরোধের কারণে কয়েক দফা পেছাতে হলেও জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষার ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
 
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার বলেন, ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বর মাসেই তা প্রকাশ করা হবে।
 
এবারের জেএসসি-জেডিসিতে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
 
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান জানান, আগামী ৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মন্ত্রণালয় তারিখ চূড়ান্ত করবে।
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানান, প্রাথমিক সমাপনীর ফলও ডিসেম্বরেই প্রকাশ করা হবে।
 
তিনি কোনো তারিখ না বললেও গত বছরের মতো এবারো জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হতে পারে বলে ইংগিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
 
গত বছর ২৬ ডিসেম্বর একসঙ্গে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল প্রকাশ করা হয়।
 
গত ৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। একই কারণে পিছিয়ে যায় জেএসসি-জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা।
 
ফলে ২০ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২২ নভেম্বর।
 
অন্যদিকে ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমপানী পরীক্ষা হওয়ার কথা থাকলেও অবরোধের বাধায় তা ৬ ডিসেম্বর শেষ হয়।
 
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বার বার অনুরোধ জানানোর পরও বিরোধী দল অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠার মধ্যে  ছুটির দিনে স্কুল খোলা রেখে পরীক্ষা শেষ করা হয়।
 বিরোধীদলের টানা অবরোধের কারণে কয়েক দফা পেছাতে হলেও জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষার ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
 
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার বলেন, ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বর মাসেই তা প্রকাশ করা হবে।
 
এবারের জেএসসি-জেডিসিতে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
 
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান জানান, আগামী ৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মন্ত্রণালয় তারিখ চূড়ান্ত করবে।
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানান, প্রাথমিক সমাপনীর ফলও ডিসেম্বরেই প্রকাশ করা হবে।
 
তিনি কোনো তারিখ না বললেও গত বছরের মতো এবারো জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হতে পারে বলে ইংগিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
 
গত বছর ২৬ ডিসেম্বর একসঙ্গে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল প্রকাশ করা হয়।
 
গত ৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। একই কারণে পিছিয়ে যায় জেএসসি-জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা।
 
ফলে ২০ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২২ নভেম্বর।
 
অন্যদিকে ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমপানী পরীক্ষা হওয়ার কথা থাকলেও অবরোধের বাধায় তা ৬ ডিসেম্বর শেষ হয়।
 
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বার বার অনুরোধ জানানোর পরও বিরোধী দল অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠার মধ্যে  ছুটির দিনে স্কুল খোলা রেখে পরীক্ষা শেষ করা হয়।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম