,

নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

BBaria map-2ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুল চিকিৎসায় রুজিনা আক্তার (২২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের ‘মা’ নামের একটি বেসরকারি ক্লিনিকে ওই প্রসূতির মৃত্যু হয়।

নিহত রুজিনা উপজেলার সাহেবনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও একই এলাকার লহরী গ্রামের আমির হোসেনর স্ত্রী।

এ ঘটনার পর ক্লিনিক তালা দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক, স্টাফ, মালিকপক্ষসহ সবাই গাঢাকা দিয়েছেন।

রুজিনার বাবা নজরুল ইসলাম জানান, শনিবার বিকেল ৩টার দিকে তিনি  তার মেয়েকে ওই ক্লিনিকে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক সুজিত চন্দ্র সরকার তার কোমরে একটি ইনজেকশন দেয়। এরপর আস্তে আস্তে তার অবস্থার অবনতি হতে থাকে।

পরে ক্লিনিকের লোকজন রুজিনার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে পরিবারের সদস্যদের কুমিল্লা নিয়ে যেতে চাপ দেয়। রাত পৌনে ৮টার দিকে রুজিনা মারা যায়।

নিহতের বাবা চিকিৎসকের ভুল চিকিৎসায় তার মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।

তবে এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি