,

সিএমএইচ থেকে এরশাদের বিশেষ বার্তা

arshad-7জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিশেষ বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, তাঁকে চিকিত্সার নামে আটকে রাখা হয়েছে।
বার্তায় এরশাদ বলেছেন, ‘আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে।’ ঘোষিত তফসিলে জাপা নির্বাচনে যাবে না বলেও তিনি আবার ঘোষণা দিয়েছেন।

এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে এরশাদ এসব কথা জানান বলে জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ববি হাজ্জাজ  জানান, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তাঁর টেলিফোনে আলাপ হয়েছে এবং টেলিফোনেই তিনি এসব নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদ বলেছেন, ‘আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসেবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তাঁর নিজের এবং সেটি তাঁর নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে। পার্টির শৃঙ্খলাবিরোধী যেকোনো কাজের জন্য আমি যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।’

এরশাদ আরও বলেন, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং তাঁর ভাই ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের তাঁর কাছ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা দলীয় নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববি হাজ্জাজের মাধ্যমে তিনি গণমাধ্যমের কাছে তা তুলে ধরবেন বলে জানিয়েছেন। অন্য কারও বক্তব্য, বিবৃতি ও প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান এরশাদ।
এরশাদ বলেন, ‘সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না। এ জন্য ইতিমধ্যেই আমাদের দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা