শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ রক্ষায় আছে মাত্র একদিন!

Saudi_gazetteহাতে আছে মাত্র এক দিন। এই দিনের মধ্যে বাংলাদেশকে রক্ষা করতে হবে। অন্যথায় মঙ্গলবার জাতিসংঘ প্রতিনিধি দল ফিরে গেলেই তৈরি হবে বড় ধরনের সঙ্কট। সোমবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দৈনিক সাউদি গেজেট’র এক মন্তব্য প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

টবি ক্যাডম্যানের লেখা ‘অ্যা ডে টু সেভ বাংলাদেশ’ নামের প্রতিবেদনটিতে বলা হয়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির পরোয়ানা জারি করা হয়েছে। চটজলদি গোপনে তার ফাঁসি কার্যকর করা হতে পারে।

ঢাকার বিভিন্ন সূত্রে জানা গেছে, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো মঙ্গলবার ঢাকা ত্যাগ করার পরই মোল্লার ফাঁসি কার্যকর করা হতে পারে। এতে দেশব্যাপী জামায়াতের নেতাকর্মীদের রাস্তায় নেমে আসার দিকে ঠেলে দেওয়া হতে পারে।

এট বলা অত্যুক্তি হবে না যে, মোল্লার ফাঁসি বাংলাদেশ সরকার ও নির্দিষ্ট একটি গোষ্ঠীর মধ্যে অপরিবর্তনীয় ফাটল তৈরি করবে। এমনিতেই গোলকধাঁধাঁপূর্ণ একতরফা একটি নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি। এমতাবস্থায় মোল্লার ফাঁসি দেশজুড়ে বিশাল অস্থিতিশীলতা তৈরি করতে পারে। যদিও জামায়াত বলছে, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ করবে।

এছাড়া মন্তব্য প্রতিবেদনটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ধর্মীয় রাজনীতিক নেতাদের দমন-পীড়ন করা হচ্ছে বলেও এতে অভিযোগ করা হয়। সংবাদ২৪

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা