,

আজ দুই নেত্রীর সঙ্গে বসছেন তারানকো

a4রাজনৈতিক সংকট সমাধানের শেষ প্রচেষ্টা হিসেবে বাংলাদেশে সফররত জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বসছেন। শুক্রবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।

 

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী ও সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে প্রথম দফা বৈঠক করবেন তিনি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার আলোচনা হবে। এ ছাড়া আগামী ১০ ডিসেম্বর দেশ ছাড়ার আগে তারানকো দুই নেত্রীর বৈঠক করবেন।

 

কূটনীতিক সূত্রে জানা গেছে, এ সফরে তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অর্থবহ ও ইতিবাচক সংলাপের জন্য চাপ সৃষ্টি করবেন। তবে তার এই মিশন ব্যর্থ হলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

রাজনৈতিক সংকট কাটাতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতিনিধি হিসেবে অস্কার ফার্নান্দেজ তারানকো এর আগে দুবার ঢাকা সফর করেন। প্রথমবার গত বছরের ডিসেম্বরে এবং দ্বিতীয়বার এ বছরের মে মাসে তিনি ঢাকায় আসেন। এবার ঢাকা সফরে তারানকো পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

 

১০ ডিসেম্বর জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী এই মহাসচিবের ঢাকা ছাড়ার কথা রয়েছে। নতুন বার্তা

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর