,

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০।বাড়ি ঘর ভাঙচুর

05.12.13ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।এ সময় উভয়পক্ষের ১৫/২০টি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালিসীমা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০/১৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুলা কাজী গোষ্ঠি শাহ আলম মিয়া ও মোল্লা গোষ্ঠির সাবেক চেয়ারম্যান হুসেন মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে।দুইপক্ষের লোকজনই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিস্তৃর্ণ আবাদি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে  ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব (ওসি) জানান, এখনও সংঘর্ষ চলছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি