,

বিজয়নগরে পারিবারিক কলহে যুবক খুন, আটক৩

00000পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামে মঙ্গলবার সকালে এক যুবক খুন হয়েছে। নিহতের নাম কামরুল ভূইয়া। সে গ্রামের মরহুম কাহহার ভূইয়ার ছেলে। কামরুল ভূইয়া একজন মাদকসেবী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে কামরুল মাদক সেবনের জন্য তার মা কুলসুম বেগম এর কাছে ১ হাজার টাকা দাবি করে। কুলসুম বেগম টাকা দিতে অস্বীকার করায় কামরুল ভ্ইূয়া ক্ষীপ্ত হয়ে বসত ঘরে অগ্নিসংযোগ করে। এসময় বাঁধা দিতে আসলে সে তার মায়ের হাতে কামড় দেয়। মাকে রক্ষা করতে এসে তার ভাবী আছিয়া বেগম  ও বোন সেলিনা বেগম এর সাথে ধস্তাধস্তি ও মারামারি হলে ঘটনাস্থলে কামরুল ভইয়া মারা যায়। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সেলিম বলেন, নিহতের গলা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর