,

ফরমালিন দূর করার উপায়

For-1বিজ্ঞানের ছুরিটা দুদিকেই ধারালো। উপকার অপকার একসঙ্গেই করে। তেমনি এক আবিষ্কারের নাম ফরমালডিহাইড ওরফে ফরমালিন। আগের দিকে প্রাকৃতিক নানা উপায়ে খাবার সংরক্ষণ করা হলেও পরে সহজে সংরক্ষণের জন্যই আবিষ্কার হলো ফরমালিন ও কার্বাইড। কিন্তু কে জানতো এই সব রাসায়নিক আমাদের স্বাস্থ্যের জন্য অভিশাপ হয়ে দেখা দেবে। লিভার, কিডনি, হৃৎপি-ের রোগ সহ কয়েক ধরনের ক্যান্সারের জন্য দায়ী ফরমালিন। বোন ম্যারো, অ্যানেমিয়া ও লিউকেমিয়াও (ব্লাড ক্যান্সার) ঘটাচ্ছে এই অদৃশ্য ঘাতক। তবে একটু সচেতন হলে ঝুঁকি কিছুটা হলেও এড়ানো যায়।

ফল: ফলেই ফরমালিন প্রয়োগ করা হয় বেশি। তবে ঝুঁকি কমাতে চাইলে বাজার থেকে কিনে আনার পর কমপক্ষে এক ঘণ্টা (বা আরও বেশি) পানিতে ভিজিয়ে রাখুন।

fruits_water_01

 

সবজি: রান্নার আগে লবণ পানিতে কমপক্ষে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর রান্না করুন সময় নিয়ে। তাপমাত্রা যেন কমপক্ষে ৭৫ ডিগ্রি সেলসিয়াস হয়।

For-3

মাছ: মাছের কারণেই ফরমালিন বেশি পরিচিত হয়েছে। প্রয়োগের মাত্রার বিচারেও মাছ সবার ওপরে। তবে মাছের শরীর থেকে বেশিরভাগ (৯০ ভাগেরও বেশি) ফরমালিন দূর করা যায় সহজেই। পরীক্ষায় দেখা গেছে লবণ পানিতে ১ ঘণ্টা ডুবিয়ে রাখলে মাছ থেকে ৯০ ভাগ ফরমালিনই চলে যায়, তবে ১০% পানি ও ৯০% ভিনেগারে ডুবালে প্রায় পুরোপুরিই নিশ্চিšেত্ম থাকা যায়। সেক্ষেত্রে মাছের পেছনে খরচ কিছুটা বেশিই পড়বে। আবার রান্নার সময়ও খেয়াল রাখতে হবে যেন আঁচটা বেশিই থাকে।

For-4

 

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি