,

চলমান সহিংসতার দায় সরকাকেই নিতে হবে: গালফ নিউজ

Gulf-news‘রাস্তায় নেমে আসুন’, খালেদা জিয়াকে শেখ হাসিনার এই আহ্বান বিরোধী দলকে আরো সহিংসতার দিকে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে। এ অবস্থায় বাংলাদেশের চলমান সহিংসতা-উত্তেজনা তৈরির জন্য এর দায়ভার সরকারকেই নিতে হবে। কেননা রাজনৈতিক এই সংকট থেকে উত্তরণের উপায় খুঁজে বের করার দায়িত্বও তাদের।

 

সংযুক্ত আরব-আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজে শনিবারের এক সম্পাদকীয়তে একথা বলা হয়।

 

গালফ নিউজের সম্পাদকীয়তে বলা হয়, রাজনৈতিক অব্যবস্থাপনা ও সামাজিক অসন্তোষ শাসনব্যবস্থাকে কিভাবে অচল করে ফেলে এবং অস্থিরতাকে টিকিয়ে রাখে তা আবারো মনে করিয়ে দিল বাংলাদেশের চলমান অবস্থা। দুর্ভাগ্যজনকভাবে, নিয়মিত আন্দোলন ও প্রাণহানি দেখে মনে হতে পারে, এটিই এই দেশের নিয়ম। বুধবার ১৫টি প্রাণ ঝরে যাওয়ার মাধ্যমে আরেকটি রক্তাক্ত অধ্যায় শুরু করল বাংলাদেশ। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের ঘোষণার পর নতুন এই অধ্যায়টি শুরু হলো।

 

সম্পাদকীয়তে আরো বলা হয়, নির্বাচন আয়োজনের জন্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় টানা আন্দোলনের ঘোষণা দিয়েছে। তাদের এ ঘোষণার পর থেকে দেশে যে ধরনের সহিংসতা শুরু হয়েছে, তা শেষ পর্যন্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করার এক সমূহ সম্ভাবনা রয়েছে।

 

গালফ নিউজ জানায়,  শাসক দল ও বিরোধী দল উভয়কেই তাদের বিরোধী মনোভাব থেকে বেরিয়ে এসে সহিংসতার বদলে একটি গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করতে আহ্বান জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী এই দৈনিকটি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর