,

প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কর্মসূচি প্রত্যাহার: রিজভী

Risvi-প্রধানমন্ত্রী  পদত্যাগ করলে ১৮ দল তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৭১ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, “পদত্যাগ করুন, জনগণকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিন। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গ্রেফতার, হামলা, নির্যাতন অব্যাহত থাকলে আমরা কর্মসূচি থেকে পিছু হটবো না। আমরা যে কর্মসূচিতে আছি তা অব্যাহত থাকবে।”

বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছে সরকার-এমন অভিযোগ রিজভী বলেন, “অবরোধের তৃতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দল দমনে গুলি, হত্যার পাশাপাশি নেতাকর্মীদের গুম করছে।”

 জনগনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে সারাদেশে অবরোধ চলছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতকে নিয়ে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, “জামায়াতকে নিয়ে আপনারাও নির্বাচন করেছেন।”

অবরোধের প্রথম দুই দিনে মঙ্গলবার ও বুধবার সারা দেশে সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছে।

নতুন বার্তা/বিইউ/জিহ

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি