শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে হরতাল আসছে : বিএনপি

HARTAL BNPদীর্ঘ বিরতির পর আবার হরতালের মত কর্মসূচিতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির বেশ কয়েকজন নেতারা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে আবার আলোচনার ডাক না আসলে আগামী সপ্তাহে আবার টানা হরতাল দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়  উদ্ভুত পরিস্থিতির কারণে চলতি সপ্তাহে হরতাল না হলেও আগামী সপ্তাহে আবার কর্মসূচিতে ফেরা ছাড়া উপায় নেই  বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের । কারণ এর মধ্যে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করে ফেলেছেন প্রধানমন্ত্রী।

 

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘এখন পরিস্থিতি জটিল। কর্মসূচি নিয়ে এখনও সিদ্ধান্ত  চূড়ান্ত  হয়নি’ ।

 

এদিকে অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় মঙ্গলবার থেকে টানা হরতালের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। বুধবার তারেক রহমানের জন্মদিন এবং পরদিন সশস্ত্র বাহিনী দিবস থাকাও এর কারণ। তবে চলতি সপ্তাহে হরতাল না থাকলেও নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে আগামী সপ্তাহে আবার টানা হরতাল কর্মসূচিতে যেতে পারে বিএনপি।

 

চলতি সপ্তাহেও একই ধরনের কর্মসূচির প্রাথমিক পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্তী নিশা দিশাইয়ের ঢাকা সফর থাকায় রবি এবং সোমবার হরতাল না করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

 

আবার বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া যোগ দিতে পারেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে। এই দিনটিতে হরতাল দিলে বিএনপি রুষ্ঠ হতে পারে, এই চিন্তা থেকে সেদিন কোনো কর্মসূচি করা থেকে বিরত থাকবে দলটি।

 

উল্লেখ্য অক্টোবরের শেষ সপ্তাহে ২৭, ২৮, ২৯ টানা তিন দিন, নভেম্বরের প্রথম সপ্তাহে ৪, ৫, ৬ টানা তিনদিনের পরের সপ্তাহে টানা ১০, ১১, ১২, ১৩ চারদিন হরতাল করে বিএনপি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা