রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জহির সিরাজকে গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে জনতার আন্দোলনকে থামানো যাবে না – হারুন/ শ্যামল

haron shamol-2নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে সারাদেশব্যাপী সরকার পতনের আন্দোলনের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলমান আন্দোলন কর্মসূচী চলাকালীন আন্দোলন, সংগ্রামকে দমানোর জন্য বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের জালিম বাহিনী কর্তৃক ষড়যন্ত্রমূলক গ্রেফতারের অংশ হিসাবে ১৮ দলীয় ঐক্যজোটের টানা ৮৪ ঘন্টার হরতাল কর্মসূচী চলাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্রদল নেতা ছালাউদ্দিন, রিফাত, সোহেল, সাদ্দাম, সজীব ও যুবদল নেতা শাহাবুদ্দিন সহ গ্রেফতার কৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বিকাল তিন ঘটিকায় পৌরমুক্ত মঞ্চ মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় কেন্দ্রীয় বিএনপি’র সহ সভাপতি ও জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এডভোকেট হারুন-আল-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা উকিল আঃ সাত্তার ভুইয়া, আলহাজ্জ্ব গাজী আনোয়ারুল হোসেন সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য তবদীর হোসেন জসীম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এছাড়া আরও বক্তব্য রাখেন- হাফিজুর রহমান মোল্লা কচি, জিল্লুর রহমান, এডঃ সফিকুল ইসলাম, আঃ বারি, মোবারক মুন্সী, হাজী জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার সফিক, এডঃ গোলাম সারওয়ার খোকন, এডঃ ইসমত আরা। দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক ও প্রচার সম্পাদক নজির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন-নূরে আলম সিদ্দিকী, ইমলিন আজম, এস এ হান্নান, আবুল মনসুর মিশন, জাকির হোসেন, এডঃ শরিফুন ইসলাম, এডঃ আব্দুর রহমান প্রমূখ। (প্রেসবিজ্ঞপ্তি)

এ জাতীয় আরও খবর

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মুখ্যমন্ত্রী হয়েই ৩ বড় সিদ্ধান্ত নিলেন বিজয়

আইভীর জামিন বহাল রাখল আপিল বিভাগ

জনগণের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আজ শপথ, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টিকে গ্রামের বাড়িতে দাফন, শোকে স্তব্ধ মাদারীপুর

কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী